1. newsdesk@channelr24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@channelr24.com : admin :
পঞ্চগড়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিধবা বৃদ্ধার পাশে দাঁড়ালেন ছাত্রনেতা শরীফ আহমেদ ও তুর্কি নাগরিক - ChannelR 24
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
*দেবীগঞ্জে ঝড়ে সব হারানো ১০০ পরিবারের মুখে হাসি: ঢেউটিন ও নগদ অর্থ নিয়ে পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী*পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ পাচারকারী গ্রেফতার*দেবীগঞ্জে জ্বালানির মূল্যবৃদ্ধি: অবৈধ ভাবে বিক্রির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড*পঞ্চগড়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিধবা বৃদ্ধার পাশে দাঁড়ালেন ছাত্রনেতা শরীফ আহমেদ ও তুর্কি নাগরিক*দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তুরস্কের নাগরিক ও ছাত্রদল নেতা, টিন বিতরণ*দেবীগঞ্জে বাসন্তী দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান*পঞ্চগড়ে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান*দেবীগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন পরীক্ষায় দেশসেরা রিয়াসাদ আহম্মেদ তাওসিফ*দেবীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত*পঞ্চগড়ের সুলতানা রাজিয়ার চার দশকের ত্যাগ ও সফলতার গল্প: যাচ্ছেন সংসদের পথে*পঞ্চগড়ে প্রিন্সিপালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: মূল পরিকল্পনাকারী প্রতিবেশীসহ গ্রেপ্তার ৬, লুণ্ঠিত মালামাল উদ্ধার*দেবীগঞ্জে প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে বারি আলু ২৫ এর মাঠ দিবস অনুষ্ঠিত*বদরগঞ্জে র‌্যাবের অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার*গঙ্গাচড়ার আলদাদপুরে শিবরাত্রি মেলায় ব্যবসায়ীদের ওপর চাঁদার জুলুম, ক্ষুব্ধ ক্ষুদ্র ব্যবসায়ীরা*ফখরুলের কথা রেখেছেন বোদা-দেবীগঞ্জের ভোটাররা; এবার কি আজাদের গলায় উঠবে মন্ত্রীত্বের মালা?*দেবীগঞ্জে ডিএনসি’র অভিযানে ট্যাপেন্টাডল: এলাকাবাসীর দাবী উদ্ধার হয়েছে প্রায় ২ হাজার পিস, এজাহারে মাত্র ২৫০ পিস*রংপুরের লালচাঁদপুর খাইরুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব পালিত*দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে স্ত্রী গ্রেপ্তার, স্বামীসহ দুইজন পলাতক*জানপুর মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ সম্পন্ন*পঞ্চগড়ে মানবিকতার ছোঁয়া: বেগম খালেদা জিয়ার স্মরণে শীতবস্ত্র ও দোয়া মাহফিল

পঞ্চগড়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিধবা বৃদ্ধার পাশে দাঁড়ালেন ছাত্রনেতা শরীফ আহমেদ ও তুর্কি নাগরিক

লালন সরকার, নিজস্ব সংবাদদাতা। দেবীগঞ্জ (পঞ্চগড়)
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলার উলিপুখুরী দক্ষিণপাড়া (৮ নং ওয়ার্ড) এলাকার ৬৫ বছর বয়সী বিধবা মোছাঃ শরিফা আক্তারের টিনের ঘর গত শুক্রবার (২৭ মার্চ) রাতের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘরের টিল ছিদ্র হয়ে শিলাবৃষ্টি প্রবেশ করলে তিনি ও তার প্রতিবন্ধী কন্যা মোছাঃ লিলি আক্তার অসহায় অবস্থায় দিন পার করছেন।

দীর্ঘদিন ধরে স্বামী মৃত্যুর পর মোছাঃ শরিফা তার কন্যা লিলির সঙ্গে একাকী বসবাস করছেন। তার দুই ছেলে পরিবারের ব্যস্ততার কারণে নিজ নিজ সংসারে জীবনযাপন করছেন। পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছিল ঝড়ের কারণে।

ক্ষতিগ্রস্ত বাড়ির ভিডিও “সত্যের সন্ধানে” ফেসবুক পেজে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে তুরস্কের নাগরিক আলতায় আককুছের। তিনি দেবীগঞ্জের ছাত্রদল নেতা শরীফ আহমেদের মাধ্যমে মোছাঃ শরিফা আক্তারের জন্য নতুন ঘর নির্মাণে সহায়তার উদ্যোগ নেন।

৩০ মার্চ রাতে ছাত্রনেতা শরীফ আহমেদ, ‘সত্যের সন্ধানে’-এর অ্যাডমিন লালন সরকারকে সঙ্গে নিয়ে তুর্কি নাগরিকের পাঠানো সহায়তার অর্থ বৃদ্ধা শরিফা ও তার কন্যা লিলি আক্তারের বাড়িতে গিয়ে তুলে দেন। এ সময় তাদের হাতে ১২ হাজার টাকা প্রদান করা হয়। এই সহায়তা পেয়ে বৃদ্ধা শরিফা ও তার কন্যা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তুর্কি নাগরিক আলতায় আককুছে ও ছাত্রনেতা শরীফ আহমেদকে ধন্যবাদ জানান।

চ্যানেল আর এর নিজস্ব সংবাদদাতা ও “সত্যের সন্ধানে” ফেসবুক পেজের এডমিন লালন সরকার বলেন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে যারা সহায়তার হাত বাড়িয়েছেন, আল্লাহ তাদের দীর্ঘায়ু দান করুন এবং এই সহায়তা আরও দ্বিগুণ করুন। বিশেষ ধন্যবাদ তুর্কি নাগরিক ও দেবীগঞ্জ উপজেলার ছাত্রনেতা শরীফ আহমেদকে, যিনি এ কাজে তার মূল্যবান সময় নিয়োজিত করেছেন।

এ বিষয়ে ছাত্রনেতা শরীফ আহমেদ বলেন, আমি গরিব ও অসহায় মানুষের পাশে নিজের সময় ও শ্রম দিয়ে কাজ করতে চাই। একজন বিএনপি’র ছাত্রনেতা হিসেবে আমি চাই আমাদের দল সুসংগঠিতভাবে মানুষের পাশে দাঁড়াক। তুর্কি নাগরিক একজন সৎ ও মানবিক ব্যক্তি, দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছেন। আমি কেবল তাদের সহায়তা সঠিকভাবে প্রাপকদের কাছে পৌঁছে দিতে চাই।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026